শিরোনাম:
এস. এম. আজিজুল হোসেন পিপলস ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড- এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন ।
পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ১ জুলাই ২০২১ থেকে তার নিয়োগ কার্যকর করা হয় এবং পরবর্তীতে গত ০৯ আগস্ট, ২০২১ তারিখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দ্বারা অনুমোদিত হয়।
এস. এম. আজিজুল হোসেন ১৯৮৬ সালের ফেব্রুয়ারীতে পিপলস ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডে কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং তারপর থেকে তিনি মুখ্য নির্বাহী কর্মকর্তা হওয়ার পূর্ব পর্যন্ত কোম্পানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।