শিরোনাম:

পলিসি বিপণন করে ৬ষ্ঠ পুরস্কার ডিনার সেট পেলেন ন্যাশনাল লাইফের অডিট কর্মকর্তা মোঃ গোলাম সুফিয়ান

নিজস্ব রিপোর্ট সেপ্টেম্বর ১৪, ২০২১


নিজস্ব রিপোর্টঃ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ের অডিট বিভাগের কর্মকর্তা মোঃ গোলাম সুফিয়ান দাপ্তরিক কাজের পরে অতিরিক্ত সময়ে পলিসি বিপণন করে পুরস্কার হিসেবে ডিনার সেট লাভ করেছেন।

তিনি ডিসেম্বর ২০২০ ক্লোজিং এ কোম্পানীতে ৩,০৪,০০০ টাকা নতুন প্রিমিয়াম দিয়ে ৬ষ্ঠ পুরস্কার লাভ করেন। গত ৭ সেপ্টেম্বর কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও পুরস্কার বিজয়ী ৩ কর্মকর্তা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।