শিরোনাম:
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ের হিসাব বিভাগের কর্মকর্তা চৌধুরী কামাল আনোয়ার পরাগ দাপ্তরিক কাজের পরে অতিরিক্ত সময়ে পলিসি বিপণন করে পুরস্কার হিসেবে মোবাইল লাভ করেছেন। তিনি ডিসেম্বর ২০২০ ক্লোজিং-এ কোম্পানীতে ৬,৮১,৬২৭ টাকা টাকা নতুন প্রিমিয়াম দিয়ে ৩য় পুরস্কার লাভ করেন। গত ৭ সেপ্টেম্বর কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও পুরস্কার বিজয়ী ৩ কর্মকর্তা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।