শিরোনাম:

পলিসি বিপণন করে পুরস্কার জিতেছেন ন্যাশনাল লাইফের আইটি কর্মকর্তা শরীফ

নিজস্ব রিপোর্ট সেপ্টেম্বর ০৯, ২০২১


ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ের আইটি বিভাগের কর্মকর্তা শরীফুল ইসলাম দাপ্তরিক কাজের পরে অতিরিক্ত সময়ে পলিসি বিপণন করে পুরস্কার লাভ করেছেন। তিনি ডিসেম্বর ক্লোজিং-এ কোম্পানীতে প্রায় ৩ লাখ টাকা নতুন প্রিমিয়াম দিয়ে ১০ম পুরস্কার লাভ করেন। গত ৭ সেপ্টেম্বর কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও পুরস্কার বিজয়ী ৩ কর্মকর্তা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন জীবনে উন্নতি করতে হলে উদ্যমী হয়ে কাজ করতে হবে। পরিশ্রম করলে জীবনে সফলতা আসবেই। পরিশ্রম করুন, মূল্যায়ন পাবেন।

অনুষ্ঠানে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন যারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে আমরা তাদের মূল্যায়ন করবো। ভালোরা পুরস্কৃত হবেন ও মূল্যায়ন পাবেন।