শিরোনাম:
সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। কোম্পানীর পর্ষদ সভা আজ রবিবার (২২ আগস্ট) বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে কোম্পানীটি পর্ষদ সভা স্থগিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সানলাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি বীমা খাতের কোম্পানী।
পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
সভায় কোম্পানীর ৩১ ডিসেম্বর ,২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানী। একই সভায় কোম্পানীর প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করবে কোম্পানীটি।