শিরোনাম:

পর্ষদ সভার তারিখ ঘোষণা রিপাবলিক ইনস্যুরেন্সের

নিজস্ব রিপোর্ট আগস্ট ২৪, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানী রিপাবলিক ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে কোম্পানী।

আগের প্রান্তিকে কোম্পানীর শেয়ার প্রতি আয় করেছিল ৬০ পয়সা।