শিরোনাম:

পর্ষদ সভার তারিখ ঘোষণা ঢাকা ইনস্যুরেন্সের

নিজস্ব রিপোর্ট সেপ্টেম্বর ০৭, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী ঢাকা ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানীর ৩০ জুন ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানী।

আগের প্রান্তিকে কোম্পানী শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৭০ পয়সা।