শিরোনাম:

পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে প্রগতি লাইফ

নিজস্ব রিপোর্ট অক্টোবর ২৫, ২০২১


নিজস্ব রিপোর্টঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানীর ৩০ সেপ্টেম্বর,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানী।