শিরোনাম:

পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এক্সপ্রেস ইনস্যুরেন্স

নিজস্ব রিপোর্ট অক্টোবর ২৪, ২০২১


নিজস্ব রিপোর্টঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানীর সমাপ্ত সময়ের (৩০ সেপ্টেম্বর,২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানী।

আগের প্রান্তিকে কোম্পানী শেয়ার প্রতি আয় করেছিল ৫৬ পয়সা।