শিরোনাম:

প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক ফেব্রুয়ারী ০৪, ২০২৪


পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যশোর অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে মাসিক সমন্বয় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোরে কোম্পানির নিজস্ব ভবনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একক বীমা প্রকল্পের উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার।
এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের উর্দ্ধতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্দ্ধতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মুঈদ শাহীন, আল বারাকাহ ইসলামী বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি