শিরোনাম:

পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক সেপ্টেম্বর ২৭, ২০২৪


সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর সকালে ঢাকায় কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমা প্রকল্পের উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ( উন্নয়ন প্রশাসন) নওশের আলী নাঈম, উর্দ্ধতন উপ- ব্যবস্থাপনা পরিচালক এমাদ উদ্দিন আহমেদ প্রিন্স (অবলিখন), ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলাল, প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ, আল বারাকাহ ইসলামী একক বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক।