শিরোনাম:

পপুলার লাইফের উদ্যোগে জয়পুরহাটে জাতীয় বীমা দিবস উদযাপন

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক মার্চ ০২, ২০২৪


'করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে ধারণ করে জয়পুরহাটে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পপুলার লাইফ পপুলার লাইফ ইনস্যুরেন্সের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের কার্যালয় থেকে ১ মার্চ বেলা ১১ টায় একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্বপু্র্ন বিষয়ে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন।