শিরোনাম:

পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৭, ২০২২


সম্প্রতি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সাথে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও  পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর এজিএম অচিন্ত কুমার নাগ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কর্মচারীদের চিকিৎসাসেবা প্রদানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বিশেষ সুবিধা প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।