শিরোনাম:

পপুলার  লাইফের ৬ কোটি ৩০ লাখ টাকা বীমা দাবি পরিশোধ

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক এপ্রিল ১৯, ২০২৪


গ্রাহকদের বীমা দাবির ৬ কোটি ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করলো পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী। সম্প্রতি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী।