শিরোনাম:

পথচারীদের মাঝে কর্ণফুলী ইনস্যুরেন্সের বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক: এপ্রিল ৩০, ২০২৪


তীব্র তাপদাহ ও গরমের হাত থেকে কিছুটা স্বস্তি দেয়ার লক্ষ্যে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানী কর্ণফুলী ইনস্যুরেন্স। ৩০ এপ্রিল মতিঝিলস্থ বীমা কোম্পানীটির নিজস্ব ভবন মেঘনা-কর্ণফুলী বীমা ভবনের সামনে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানী ও মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ভাইস-চেয়ারম্যান এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) । এ সময় কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা এএনএম ফজলুল করিম মুন্সী এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার বর্তমানে তীব্র গরমের কারণে দেশে হিট এলার্ট জারি করেছে। চিকিৎসকরা বিশুদ্ধ খাবার পানি পান করা ও স্যালাইন খাওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করছেন। সেই আলোকে কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এই কার্যক্রম গ্রহণ করে।