শিরোনাম:

ন্যাশনাল লাইফ কর্মকর্তা শংকর চক্রবর্তীর পরিবারের নিকট ২১ লক্ষ ৮৪ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক জুন ১৬, ২০২৫


নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর নবীনগর জোনের জোন প্রধান শংকর চক্রবর্তীর মৃত্যুতে গ্রুপ বীমা সুবিধার বাবদ তার পরিবারকে ২১,৮৪,১২০ টাকা পরিশোধ করা হয়েছে। সম্প্রতি   কোম্পানীর প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন পরলোককৃত শংকর চক্রবর্তীর স্ত্রী ও মেয়ের নিকট উক্ত টাকার চেক হস্তান্তর করেন। এ সময় প্রধান কার্যালয়ের এইচ আর ডিপার্টমেন্টের কর্মকর্তা নাজনীন আক্তার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কোম্পানীতে কর্মরত অবস্থায় এক সড়ক দুর্ঘটনায় কোম্পানীর নবীনগর জোনের জোন প্রধান শংকর চক্রবর্তীর মৃত্যু বরণ করেন।