শিরোনাম:
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর উন্নয়ন বিভাগের কর্ণধার এসইভিপি বাহার উদ্দিন মজুমদারের পুত্র ফারহান বিন বাহার বিআইএ ফাউন্ডেশনের বৃত্তি লাভ করেছে। ৪ মার্চ মতিঝিলস্থ চেম্বার বিল্ডিং এ বিআইএ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর নিকট থেকে ফারহান উক্ত বৃত্তি গ্রহন করেন।
বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন প্রতিষ্ঠানটির ফাউন্ডেশনের তহবিল শিক্ষা উন্নয়নের অংশ হিসেবে বীমা শিল্পের কর্মকর্তাদের কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলে অধ্যয়নরত সন্তাদের মধ্যে দ্বিতীয়বারের মতো এ বৃত্তি প্রদান করে। এবার ৫১ জনকে এ বৃত্তি দেয়া হয়। এর পূর্বে ২০১৯ সালে প্রথমবার বৃত্তি দেয়া হয়েছিল। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানীর চেয়ারম্যান, মুখ্য নির্বাহী ও উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃত্তিপ্রাপ্ত ফারহান বর্তমানে ব্রাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এ ৪র্থ বর্ষে অধ্যয়নরত। সে ২০১৭ সালে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞানে এসএসসি ও ২০১৯ সালে নটরডেম কলেজ থেকে বিজ্ঞানে এইচএসসি দুটোতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
মেধাবী ফারহান ভবিষ্যতে সিএসইতে উচ্চতর গবেষণায় আগ্রহী।