শিরোনাম:

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩৭% লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৬


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ জুন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন।