শিরোনাম:

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ফু-ওয়াং সিরামিক কোম্পানীর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক জুন ১৬, ২০২৫


নিজস্ব প্রতিবেদক: ফু-ওয়াং সিরামিক কোম্পানী তাদের কর্মকর্তাদের বীমা সেবার আওতায় আনতে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সাথে চুক্তি করেছে।
সম্প্রতি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও ফু-ওয়াং সিরামিক কোম্পানীর মধ্যে এই গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে ফু-ওয়াং সিরামিক কোম্পানীর সকল কর্মকর্তা ন্যাশনাল লাইফের বীমা সুরক্ষার আওতায় থাকবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফু-ওয়াং সিরামিক কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান ভূঁইয়া, কোম্পানী সেক্রেটারী মোঃ আব্দুল হালিম ঠাকুর এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএসসির পক্ষে গ্রুপ বীমা প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ মহসিন ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।