শিরোনাম:
বেস্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানী অফ দ্যা ইয়ার হিসেবে ‘প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৩’ অর্জন করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ। গত ৩০ মার্চ নর্থ ইংল্যান্ডের ব্ল্যাকওয়েল গ্রেঞ্জ হোটেলে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী মোঃ কাজিম উদ্দিনের হাতে এই অ্যাওয়ার্ড তুলেদেন আয়োজক সংস্থা ফেনিক মিডিয়া কর্তৃপক্ষ।
ফেনিক মিডিয়া ইংল্যান্ডের একটি গবেষণা ধর্মী প্রতিষ্ঠান এবং এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকাসহ বিশ^ব্যাপী ব্যবসা-বাণিজ্যের প্রসার, সেবার মান ও জনকল্যাণ নিয়ে কাজ করে। তারা প্রতি বছর বিভিন্ন্ তথ্য উপাত্তের ভিত্তিতে অভিজ্ঞ জুরি বোর্ডের মাধ্যমে বিশে^র বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষে অ্যাওয়ার্ড প্রদান করে আসছে।
গ্রাহক সন্তুষ্টি, সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আর্থিক খাতের বাংলাদেশী কোম্পানী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে ইংল্যান্ডের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান ফেনিক মিডিয়া কর্তৃপক্ষ প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৩ প্রদানের জন্য মনোনীত করে। পরবর্তীতে প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৩ গ্রহণের জন্য কর্তৃপক্ষ গত ২ মার্চ ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী মো. কাজিম উদ্দিনকে পত্র প্রেরণ করে।
আন্তর্জাতিক এই পুরস্কার অর্জনে ন্যাশনাল লাইফ পরিবারের সবার মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বয়ে চলছে।