শিরোনাম:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারী খাতে প্রতিষ্ঠিত দেশের প্রথম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড সর্বশেষ হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানীটি গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানী সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৮ জুলাই অনুষ্ঠিত কোম্পানীর পরিচালনা পর্ষদের সভায় আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।