শিরোনাম:

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ময়মনসিংহ এরিয়ার উদ্যোগে ৪ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

নিজস্ব রিপোর্ট অক্টোবর ২৫, ২০২১


নিজস্ব রিপোর্টঃ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ময়মনসিংহ এরিয়ার উদ্যোগে ৪ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।  সম্প্রতি ময়মনসিংহ শহরের তারেক নূর মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা এরিয়ার উন্নয়ন প্রধান ইভিপি মোঃ বাহার উদ্দিন মজুমদার, জনবীমা ময়মনসিংহ এরিয়া প্রধান ডিভিপ মোঃ সিরাজ উদ-দৌলা,  প্রশিক্ষণ বিভাগের প্রধান এভিপি মোঃ মাহবুব নুরুজ্জামান লিটন।

সভাপতিত্ব করেন জোন প্রধান এভিপি মোঃ মুশফিকুর রহমান । প্রধান অতিথি গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক বিতরণ করেন। পরে তিনি বীমা পলিসি বিপণন বিষয়ে মাঠ উন্নয়ন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ পর্বে  এভিপি মোঃ মাহবুব নুরুজ্জামান লিটন প্রশিক্ষণ মূলক বক্তব্য রাখেন।