শিরোনাম:
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের প্রথম বেসরকারী জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানীর উদ্যোক্তা পরিচালক সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস লিমিটেড ৬ লাখ ৫০ হাজার শেয়ার কিনেছে। কোম্পানীর এই উদ্যোক্তা চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনেছেন। এর আগে ২৯ আগস্ট শেয়ার ক্রয়ের ঘোষণা দেন এ উদ্যোক্তা পরিচালক।