শিরোনাম:

ন্যাশনাল লাইফে নির্বাহীদের সাথে চেয়ারম্যানের নববর্ষের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ০৭, ২০২৩


ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীদের সাথে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন কোম্পানিটির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি।

১ জানুয়ারী কাওরান বাজারস্থ কোম্পানীর প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। পরে চেয়ারম্যান নির্বাহীদের নিয়ে নববর্ষের কেক কাটেন।

এসময় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও জনবীমা প্রধান মোঃ আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও সংস্থাপন প্রধান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, এসইভিপি মোঃ এনামুল হক, এসইভিপি মোঃ বাহার উদ্দিন মজুমদার ও অন্যান্য নির্বাহী উপস্থিত ছিলেন।