শিরোনাম:
নিজস্ব রিপোর্টঃ দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী কর্পোরেট সুশাসনের জন্য ৮ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। গত ১২ ডিসেম্বর ২০২১ হোটেল রেডিসনে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি, এমপির নিকট থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেইঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়েতুল ইসলাম, বাণিজ্য সচিব তপন কুমার ঘোষ, আইসিএসবির প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ এফসিএমএ,এফসিএস, আইসিএসবির কর্পোরেট গভর্ণেন্স কমিটির চেয়ারম্যান ইতরাত হোসেন এফসিএমএ,এফসিএস, এবং ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ উপস্থিত ছিলেন।