শিরোনাম:

ন্যাশনাল লাইফের ৬৫ লাখ টাকার দাবী পরিশোধ

নিজস্ব রিপোর্ট আগস্ট ০৮, ২০২১


 করোনার দ্বিতীয় ঢেউ এর মধ্যেও দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর বীমা দাবীর চেক প্রদান অব্যাহত রেখেছে । সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বিভিন্ন গ্রাহকের মাঝে প্রায় ৬৫ লাখ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর করেন। ছবিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ঢাকা মহানগরীর ফার্মগেট জোনের জনৈক বীমা গ্রাহকের হাতে মেয়াদোত্তীর্ণ বীমা দাবীর ৫,১৪,২০০ টাকা চেক হস্তান্তর করেন। এ সময় কোম্পানীর ডিএমডি মোঃ খসরু চৌধুরী, আইটি ইনচার্জ ভিপি ময়েজ উদ্দিন, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী ডিভিপি জিএম হেলাল উদ্দিন ও ফার্মগেট জোন প্রধান মোঃ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।