শিরোনাম:
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর বৃহত্তর ঢাকা এরিয়া প্রধান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার শ্রেষ্ঠ এরিয়া প্রধান হিসেবে বিশেষ পুরস্কার লাভ করেছেন। ২০২২ সালের অর্জিত প্রিমিয়ামের ভিত্তিতে তিনি ‘শ্রেষ্ঠ এরিয়া প্রধান’ নির্বাচিত হন। গত ১১ জানুয়ারী নরসিংদীর ড্রিমহলিডে পার্কে অনুষ্ঠিত বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভায় কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি তাকে উক্ত পুরস্কার প্রদান করেন। পুরস্কার হিসেবে ১০০০ ইউ এস ডলারের প্রতীকী চেক প্রদান করা হয়।
সাফল্যের স্বীকৃতি স্বরূপ ২৯ উন্নয়ন কর্মকর্তাকে বিশেষ পুরস্কার প্রদান করে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। ২০২২ সালের অর্জিত প্রিমিয়ামের ভিত্তিতে সারা দেশের উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ এরিয়া প্রধান, শ্রেষ্ঠ মনিটরিং কর্মকর্তা, শ্রেষ্ঠ জোন প্রধান ও শ্রেষ্ঠ সহকারী জোন প্রধান হিসেবে ২৯ উন্নয়ন কর্মকর্তা নির্বাচিত করা হয়। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে ক্রমানুসারে আন্তর্জাতিক মুদ্রা ইউ এস ডলারের প্রতীকী চেক প্রদান করা হয়। পরবর্তীতে প্রতীকী চেকে উল্লেখিত অংকের সমপরিমাণ টাকা প্রদান করা হয়।
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর পরিচালক বিলকিস নাহার, পরিচালক এ এস এম মঈনউদ্দীন মোনেম। অনুষ্ঠানে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ও ফেনী জেলার প্রায় ১০ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে ৬০ কোটি টাকার বীমা দাবীর চেক হস্থান্তর করা হয়।