শিরোনাম:

ন্যাশনাল লাইফের নরসিংদীতে বাহার উদ্দিন মজুমদারকে সংবর্ধনা

নিজস্ব রিপোর্ট নভেম্বর ২০, ২০২১


নিজস্ব রিপোর্টঃ বাংলাদেশের বীমা জগতের অন্যতম উজ্জল নক্ষত্র ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর বৃহত্তর ঢাকা এরিয়ার উন্নয়ন প্রধান ৬বারের গোল্ড মেডেল বিজয়ী এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ বাহার উদ্দিন মজুমদারকে  নরসিংদী এরিয়ার উদ্যেগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১৩ নভেম্বর ২০২১ নরসিংদী জোনাল কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

                                                                        প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

নরসিংদী এরিয়া প্রধান মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন ভৈরব জোনের জোন প্রধান মোঃ আলমগীর তালুকদার, রায়পুরা জোনের জোন প্রধান আলমগীর কবির। সঞ্চালনা করেন পলাশ জোনের জোন প্রধান শাহদাত হোসাইন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় এবং তাঁর সম্মানে মানপত্র পাঠ করা হয়।

                                                       বক্তব্যরত প্রধান অতিথি ইভিপি মোঃ বাহার উদ্দিন মজুমদার

অনুষ্ঠানে ৩শতাধিক উন্নয়ন কর্মী অংশ নেন। সংবর্ধনার জবাবে বৃহত্তর ঢাকা এরিয়া প্রধান ৬বারের গোল্ড মেডেলিস্ট ইভিপি মোঃ বাহার উদ্দিন মজুমদার বলেন, বীমা হলো সেবা মূলক কর্ম, এর মাধ্যমে অবহেলিত মানুষদের অর্থনৈতিক উন্নয়নসহ সার্বিক উন্নয়ন সম্ভব। ন্যাশনাল লাইফ বীমা সেবার মাধ্যমে দেশের জনগোষ্ঠীকে সঞ্চয়মুখি করে তাদের আর্থিক উন্নয়ন সাধিত করেছে। ঘরে ঘরে এনএলআই, জনে জনে এনএলআই এই স্লোগানকে প্রতিষ্ঠিত করতে কর্মীদের মানুষের কাছে বীমা সেবা পৌঁছে দেয়ার আহবান জানান।

                                                              বক্তব্য রাখেন ভৈরব জোন প্রধান আলমগীর তালুকদার

বিশেষ অতিথির বক্তব্যে ভৈরব জোন প্রধান বলেন, একসময় ভৈরব জোনে তেমন উন্নয়ন ছিলনা বলেই চলে। মাননীয় সিইও মহোদয় আমাকে সর্বাত্মক সহযোগীতা প্রদান করে ভৈরব জোনকে একটি উন্নয়নের মডেল জোনে পরিণত করেছে। যা গত ১০ অক্টোবর সিইও মহোদয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত বীমা দাবীর চেক প্রদানের মাধ্যমে তার প্রমাণ দিয়েছে। এই সবই সম্ভব হয়েছে ন্যাশনাল লাইফের মাঠ উন্নয়নের অন্যতম আইকন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় বাহার উদ্দিন মজুমদারের সঠিক নির্দেশনা ও মাঠকর্মীদের আন্তরিকতার কারণে।

                                                             বক্তব্য রাখেন নরসিংদী সাব এরিয়া প্রধান মোহাম্মদ ওমর ফারুক

সভাপতির বক্তব্যে নরসিংদী সাব এরিয়া প্রধান মোহাম্মদ ওমর ফারুক বলেন, তৃণমূলকর্মীর সাথে সু-সম্পর্ক ও সঠিক দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে ব্যবসায়ীক সাফল্য অর্জন সম্ভব। একজন বিশ্বস্ত কর্মী একজন লিডারের শ্রেষ্ঠ হাতিয়ার। একজন লিডারের সঠিক পরিচালনার উপর কর্মীদের উন্নয়ন সাধিত হয়।

তিনি আরো বলেন, সঠিক সময়ে দাবী পরিশোধ করে বিধায় ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা দিন দিন বেড়ে চলছে।

                                                            অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের একাংশ