শিরোনাম:
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ঢাকা এরিয়া-০১ এর অধিভুক্ত ধামরাই জোনে উন্নয়ন সভা ও সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ২৫ জুলাই অনুষ্ঠিত ধামরাই জোনের উন্নয়ন সভায় এরিয়া প্রধান ভাইস প্রেসিডেন্ট মনির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ধামরাই জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল, সহকারী জোনাল ইনচার্জ দেলোয়ার হোসেন, সহকারী জোনাল ইনচার্জ লুৎফর রহমান ও ডি.সি. মজিবর রহমান বক্তব্য রাখেন। পরে এরিয়া প্রধান ধামরাই জোনের জিরাবো অফিস উদ্বোধন করেন। ছবিতে সফল বীমা কর্মী লুৎফুর রহমানকে পুরস্কার গ্রহণ করতে দেখা যাচ্ছে।