শিরোনাম:

ন্যাশনাল লাইফের দাবীর চেক পেতে হয়রানি নেই, সেবায় আমি সন্তষ্টু-- ডাঃ সজল ব্যানার্জী

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারী ০১, ২০২৫


নিজস্ব প্রতিবেদক: দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সজল ব্যানার্জী বলেছেন, ন্যাশনাল লাইফের সেবায় আমি সন্তষ্টু। সারভাইবাল বেনিফিট ও মেয়াদোত্তর বীমা দাবীর চেক পেতে কোন হয়রানি কিংবা জটিলটা হয়নি। ন্যাশনাল লাইফের পলিসি বোনাসও বেশী। যার কারণে ৫ লক্ষ টাকার পলিসি করে আমি সর্বমোট ১৩ লক্ষ ১৩ হাজার ১৩২ পাই। গত ৩০ জানুয়ারী ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন থেকে নিজ নামের পলিসির মেয়াদোত্তর দাবীর চেক চেক গ্রহন শেষে এ কথা বলেন। 

ডাঃ সজল ব্যানার্জী আরো বলেন, টাকা বড় বিষয় নয়, বীমায় আবৃত থাকলে রিক্স কভার হয়, ভবিষ্যৎ যে কোন অনিশ্চিত পরিস্থিতিতে আর্থিক লাভের সুযোগ থাকে। আমার মতে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের বীমা থাকা প্রয়োজন। ন্যাশনাল লাইফের মতো প্রত্যেক কোম্পানী সেবা দিতে পারলে দেশের বীমা শিল্প এগিয়ে যাবে। 

বাংলাদেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সজল ব্যানার্জী  ন্যাশনাল লাইফে ৫ লক্ষ টাকার একটি পলিসি গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি ১,২৫,০০০ টাকা করে দু’টি সারভাইবাল বেনিফিট বাবদ ২,৫০,০০০ টাকা পান। সর্বশেষ পলিসির মেয়াদ শেষে তিনি লাভসহ পান আরো ১০ লক্ষ ৬৩ হাজার ১৩২ টাকা। এতে ৫ লক্ষ টাকার পলিসি বাবদ ডাঃ সজল ব্যানার্জী ন্যাশনাল লাইফ থেকে সর্বমোট ১৩ লক্ষ ১৩ হাজার ১৩২ পান। 

চেক হস্তান্তর শেষে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ডাঃ সজল ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের ডাক্তার ও শিক্ষকসহ পেশাদার ব্যক্তিরা বীমা পলিসি গ্রহন  করলে সাধারণ জনগণ বীমার প্রতি আরো আগ্রহী হয়ে উঠবে। এতে বীমার প্রসারতা বাড়বে।