শিরোনাম:

ন্যাশনাল লাইফের জাতীয় পুরস্কার প্রাপ্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৩


বীমা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল লাইফের অর্জিত জাতীয় পুরস্কার নিয়ে সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়ে এক উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে  কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন কোম্পানীর অন্যান্য নির্বাহীদের নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। এতে প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা অংশ নেন।

কোম্পানীর চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এ অর্জন ন্যাশনাল লাইফের কাজের জাতীয় স্বীকৃতি। এর পেছনে কোম্পানীর সকল কর্মীর অবদান রয়েছে। 

মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ দাবী প্রদানে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। যার ফলে রাষ্ট্রীয় এই স্বীকৃতি।