শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কিশোরগঞ্জ এরিয়ার উদ্যোগে কোম্পানীর উন্নয়ন প্রধান বাহার উদ্দিন মজুমদারকে বিশেষ সংবর্ধনা জানানো হয়েছে। জনাব বাহার উদ্দিন মজুমদার সম্প্রতি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট থেকে সহকারী ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। তার এই পদোন্নতিতে কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া উক্ত সংবর্ধনা প্রদান করে।
কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসে গত ১৫ ডিসেম্বর উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া ইনচার্জ একেএম আসাদুল্লাহ খান। পরে আসাদুল্লাহ খান এরিয়ার পক্ষ থেকে বাহার উদ্দিন মজুমদারের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে মনিটরিং এরিয়ার জোন প্রধানগণ বক্তব্য রাখেন। এতে প্রায় ৩০০ জন কর্মী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বর্ষ সমাপনী উপলক্ষে এরিয়ার পক্ষ থেকে লক্ষ্যমাত্রা পূরণের অঙ্গীকার করা হয়। সংবর্ধনার জবাবে সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার বলেন, ন্যাশনাল লাইফ গ্রাহকের বিষয়ে সবসময় সচেতন থাকে এবং গ্রাহককে যথাযথ সেবা প্রদান করে। তিনি বলেন আমরা গ্রাহকের বাড়ি গিয়ে বীমার চেক পৌঁছে দেই। এজন্য মানুষ ন্যাশনাল লাইফের প্রতি বিশ্বাসী।