শিরোনাম:
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ন্যাশনাল লাইফের কল সেন্টার পরিদর্শন করেছেন। গত ২০ ডিসেম্বর রাজধানীর কাওরান বাজারস্থ ন্যাশনার লাইফের প্রধান কার্যালয় পরিদর্শনে গেলে তিনি কোম্পাটির কল সেন্টার ঘুরে দেখেন এবং কল সেন্টারের বিভিন্ন বিষয় অবগত হন।
এ সময় কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি,আইডিআরএ এর সদস্য, প্রশাসন মইনুল ইসলাম, সদস্য, আইন, মোঃ দলিল উদ্দিন, সদস্য, লাইফ, কামরুল হাসান ও সদস্য নন-লাইফ মো. নজরুল ইসলাম, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। পরিদর্শনে আইডিআরএ এর চেয়ারম্যান ন্যাশনাল লাইফের কল সেন্টার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন ন্যাশনাল লাইফের কার্যক্রম শতভাগ গ্রাহক বান্ধব।