শিরোনাম:
দেশের প্রথম প্রজন্মের বেসরকারী ন্যাশনাল ব্যাংক পিএলসি তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুবিধা প্রদানের জন্য ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সাথে একটি চুক্তি করেছে। ১৫ এপ্রিল ২০২৬ ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাজিম উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকগণ নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনাজনিত কারণে ক্ষতিপূরণ হিসেবে বিমা সুবিধা লাভ করবেন। এর ফলে গ্রাহক ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ সহজতর হবে।
অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের ডিএমডি সৈয়দ রইস উদ্দিনসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ, কার্ড ডিভিশনের প্রধান এবং ন্যাশনাল লাইফের ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, গ্রুপ বীমা প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, ন্যাশনাল ব্যাংক বিপুল সংখ্যক গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরনে সর্বোচ্চ ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। যার প্রেক্ষিতে আজকের এ চুক্তি স্বাক্ষর। আমরা আশা করি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকদের সর্বোচ্চ বীমা সুবিধা প্রদান করবে। ন্যাশনাল লাইফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাজিম উদ্দিন বলেন আমরা গ্রাহক সেবা প্রদানে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুত বীমা দাবী পরিশোধ ও সর্বোচ্চ বীমা সেবা প্রদানের ফলে ন্যাশনাল লাইফ দেশব্যাপী ব্যাপক গণমানুষের আস্থা অর্জন করেছে। দাবী পরিশোধে বিশেষ অবদানের জন্য ন্যাশনাল লাইফ জাতীয় স্বীকৃতিসহ দেশীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কার লাভ করেছে।