শিরোনাম:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা প্রতিষ্ঠান নর্দার্ন ইসলামী ইনস্যুরেন্স লিমিটেড চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল-জুন ২০২১ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৭ আগস্ট ২০২১ অনুষ্ঠিত কোম্পানীর পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। সর্বশেষ প্রান্তিকে কোম্পানীর ইপিএস হয়েছে ২৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৭ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে তথা হিসাব বছরের জানুয়ারি-জুন ২০২১ কোম্পানীর ইপিএস হয়েছে ৮৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৮১ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানীর শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ১৮ পয়সা, যা গত বছর একই সময়ে ৩ টাকা ৩৬ পয়সা ছিল। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানীর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭ পয়সা।