শিরোনাম:

নন-লাইফ বীমা খাত নিয়ে বুধবার বৈঠক ডেকেছে বিআইএফ

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক অক্টোবর ০৭, ২০২৪


সংবাদ বিজ্ঞপ্তি: নন-লাইফ বীমা খাত নিয়ে বৈঠক ডেকেছে মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম (বিআইএফ)। আগামী বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর ৩৬ দিলকুশাস্থ পিপলস ইন্স্যুরেন্স ভবনে (লেভেল-৩) এই বৈঠক আয়োজন করা হয়েছে।
ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে দেশের সকল নন-লাইফ বীমা কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তারা অংশ নেবেন।
বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে- ফোরামের বিগত বৈঠকের সিদ্ধান্তের আলোকে নন-লাইফ বীমার একটি উপ-কমিটি গঠন করা; নন-লাইফ বীমার এজেন্ট কমিশনের উপর আলোচনা এবং বিবিধ।
সোমবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। এতে স্বাক্ষর করেছেন বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান।