শিরোনাম:

নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট মে ২৩, ২০২৬


ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের উদ্যোগে নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বীমা সেক্টরের উন্নয়ন, কর্মপন্থা নির্ধারণ এবং সার্বিক বিষয় নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মে ২০২৬, বুধবার সন্ধ্যা ৬:০০ টায় ঢাকার রমনা এলাকায় অবস্থিত ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টার (লেভেল-২)-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সাঈদ আহমেদ, এমপি।
সভায় বক্তব্য প্রদান করেন—
জনাব হোসেন আখতার, চেয়ারম্যান, সিটি ইন্স্যুরেন্স পিএলসি;
জনাব আবদুল্লাহ আল মাহমুদ, চেয়ারম্যান, ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি;
জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল), সাবেক প্রেসিডেন্ট, বিআইএ;
জনাব মজিবুল ইসলাম, চেয়ারম্যান, পূরুবী জেনারেল ইন্স্যুরেন্স;
জনাব তৌহিদ সামাদ, চেয়ারম্যান, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোং পিএলসি;
জনাব এ. এস. এম. ওয়াহেদউজ্জামান, চেয়ারম্যান, ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি; এবং
জনাব মাহবুবুর রহমান, চেয়ারম্যান, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি।
এছাড়াও সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন—
জনাব রিজওয়ান-উর রহমান, ভাইস-চেয়ারম্যান, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি; এবং
জনাব এ কে এম মনিরুল হক, চেয়ারম্যান, নিটল ইন্স্যুরেন্স পিএলসি।
সভায় সভাপতির বক্তব্যে জনাব সাঈদ আহমেদ, এমপি বলেন, বীমা দাবী দ্রুত পরিশোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং বীমা শিল্পের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বীমা খাতের উন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং গ্রাহক আস্থা জোরদারের বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।