শিরোনাম:
মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম (বিআইএফ) নন-লাইফ বীমা খাতের কমিশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার রাজধানীর দিলকুশায় নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের নিয়ে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআইএফ।
বিআইএফ’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী বৈঠকে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান।
বৈঠকে নন-লাইফ বীমা কোম্পানির কার্যক্রমকে আরো শক্তিশালী করার জন্য সেনাকল্যাণ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীমকে আহবায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট নন-লাইফ টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনাকল্যাণ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম, ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী খাজা মঞ্জুর নাদিম, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ডা: সারোয়ার জাহান জামিল, সিটি জেনারেল ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী মো: শামীম হোসেন, তাকাফুল ইসলামী ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী আবুল কালাম আজাদ, ক্রিস্টাল ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী এসএম শহিদুল্লাহ, কর্ণফুলী ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী এএনএম ফয়জুল করিম মুন্সী এবং ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী মো: সেলিম।