শিরোনাম:

দ্বিতীয় বার স্বর্ণপদক পেলেন ন্যাশনাল লাইফের কুমিল্লা সদর মডেল জোনের আলমগীর হোসেন

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৩, ২০২২


দ্বিতীয় বারের মত স্বর্ণ পদক পেলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কুমিল্লা সদর মডেল জোনের চীফ জোনাল ম্যানেজার মোঃ আলমগীর হোসেন। গত ৩ অক্টোবর কক্সবাজারের হোটেল লং বিচে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিন কুমিল্লা সদর মডেল জোনের চীফ জোনাল ম্যানেজার মোঃ আলমগীর হোসেনকে স্বর্ণ পদক পরিয়ে দেন। ২০২১ সালের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় সফলতা অর্জনের জন্য কুমিল্লা সদর মডেল জোনের চীফ জোনাল ম্যানেজার মোঃ আলমগীর হোসেন এই পদক অর্জন করেন।  

ইতোপূর্বে আলমগীর হোসেন ব্যবসায়ীক সাফল্যের স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালে কুমিল্লা দক্ষিণ সদর মডেল জোন প্রধান হিসেবে প্রথম স্বর্ণ পদক লাভ করেন। আলমগীর হোসেন ২০১৮ সালে ১৩৮% ব্যবসা অর্জন কতে সক্ষম হন এবং সারাদেশের শীর্ষ ১০ জোন প্রধানের তালিকায় স্থান লাভ করেন। ২০২১ সালে আলমগীর হোসেন ১২১% ব্যবসা অর্জন করেন এবং সারাদেশের শীর্ষ ১৫ জোন প্রধানের তালিকায় স্থান লাভ করেন।  

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এম পি, গেস্ট অব অনার ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সদস্য মোঃ নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতার ও পরিচালক মোঃ শাহ আলম। অনুষ্ঠানে কোম্পানীর সাবেক পরিচালক বিলকিস নাহার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী প্রতি বছর সৈকত নগরী কক্সবাজারে বার্ষিক সম্মেলন করে থাকে। এবারের সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৮ হাজার সফল বীমা কর্মী অংশগ্রহণ করে। সম্মেলনে কোম্পানীটি গ্রাহকদের মাঝে ৫১ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করে।