শিরোনাম:

দ্বিতীয় বার গোল্ড মেডেল পেলেন ন্যাশনাল লাইফের কুমিল্লা চান্দিনার রুহুল আমীন

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৯, ২০২২


দ্বিতীয় বারের মত স্বর্ণ পদক পেলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর জনবীমা কুমিল্লা চান্দিনার ডেপুটি এরিয়া ইনচার্জ মোহাম্মদ রুহুল আমীন। গত ৩ অক্টোবর কক্সবাজারের হোটেল লং বিচে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাজিম উদ্দিন তাকে স্বর্ণ পদক পরিয়ে দেন। ২০২১ সালের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় সফলতা অর্জনের জন্য মোহাম্মদ রুহুল আমীন এই পদক অর্জন করেন। ২০২১ সালে তিনি ৩ কোটি ৯৬ লক্ষ টাকা নতুন ও ৮ কোটি ৪৬ লক্ষ টাকা নবায়ন প্রিমিয়াম অর্জন করেন । ইতোপূর্বে রুহুল আমীন ব্যবসায়ীক সাফল্যের স্বীকৃতি স্বরূপ ২০২০ সালে জনবীমা কুমিল্লা চান্দিনার ডেপুটি এরিয়া ইনচার্জ হিসেবে প্রথম স্বর্ণ পদক লাভ করেন। ২০২০ সালে তিনি প্রিমিয়াম সংগ্রহে সারা বাংলাদেশে প্রথম হন। তখন তিনি ৩ কোটি ২১ লক্ষ টাকা নতুন ও ৭ কোটি ৭৬ লক্ষ টাকা নবায়ন প্রিমিয়াম অর্জন করেন । কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এম পি, গেস্ট অব অনার ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সদস্য মোঃ নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতার ও পরিচালক মোঃ শাহ আলম। অনুষ্ঠানে কোম্পানীর সাবেক পরিচালক বিলকিস নাহার উপস্থিত ছিলেন। উল্লেখ্য দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী প্রতি বছর সৈকত নগরী কক্সবাজারে বার্ষিক সম্মেলন করে থাকে। এবারের সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৮ হাজার সফল বীমা কর্মী অংশগ্রহণ করে। সম্মেলনে কোম্পানীটি গ্রাহকদের মাঝে ৫১ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করে।