শিরোনাম:

দ্বাদশ সংসদে বিজয়ী বীমা পরিবারের এমপিদের সংবর্ধনা দেবে বিআইএ

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক মার্চ ০৪, ২০২৪


বিশেষ প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বীমা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ।
৬ মার্চ সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ।
প্রতিবেদন সূত্রে জানা যায় এই নির্বাচনে বীমা খাত থেকে আনুমানিক ৩০ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যার মধ্যে ১ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ৪ জন মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী এবং বাকী ২০ জন সংসদ সদস্য।