শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছে। গত ২০ মে ২০২৬ দুপুরে রাজধানীর কাওরান বাজারস্থ কোম্পানীর প্রধান কার্যালয় এনএলআই টাওয়ার প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।খাবার বিতরণকালে সিইও মোঃ কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কেবল মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করে না, বরং সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকেও নিজেদের পবিত্র দায়িত্ব মনে করে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।