শিরোনাম:

দাম বাড়ার শীর্ষে মেঘনা লাইফ ইনস্যুরেন্স

নিজস্ব রিপোর্ট সেপ্টেম্বর ১০, ২০২১


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানীর মধ্যে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানীর শেয়ার ডিএসইর দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) লেনদেন শেষে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৩ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানীর শেয়ারের ক্লোজিং দর বেড়ে দাঁড়ায় ১১৩.৩০ টাকায়। কোম্পানীর শেয়ার দর ১০.৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।