শিরোনাম:
নিজস্ব রিপোর্টঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী প্যারামাউন্ট ইনস্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানীর শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানীর ইপিএস হয়েছিল ২ টাকা ৬৮ পয়সা। হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারী-সেপ্টেম্বর’২০২১) কোম্পানীর ৩ টাকা ০৮ ইপিএস হয়েছে টাকা পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৯৪ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানীর শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ৪২ পয়সা।