শিরোনাম:
নিজস্ব রিপোর্টঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী সোনার বাংলা ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানী সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২১) কোম্পানীর শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল ২৬ পয়সা।
এদিকে গত ৯ মাসে (জানুয়ারী –সেপ্টেম্বর ২০২১) কোম্পানীর শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল ১ টাকা ৮৬ পয়সা। একই সময়ে কোম্পানীর শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিএস) হয়েছে ২০ টাকা ৪২ পয়সা।