শিরোনাম:
৪ এপ্রিল, বৃহস্পতিবার মতিঝিলের বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি ভবনের বিআইআইএফ মিলনায়তনে বাংলাদেশ তাকাফুল ফোরাম আয়োজিত ‘মাহে রমাদানের শিক্ষা ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তাকাফুল ফোরামের আহ্বায়ক ড. আ ই ম নেছার উদ্দীনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিটিএফ-এর উপদেষ্টা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং জেনিথ ইসলামী লাইফের সিইও এসএম নুরুজ্জামান। গেস্ট অব অনার ছিলেন বিটিএফ-এর উপদেষ্টা ও বেঙ্গল ইসলামি লাইফ ইনস্যুরেন্সের সিইও মনিরুল আলম তপন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিটিএফ-এর উপদেষ্টা ও প্রোগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সিইও মোহাম্মদ সাইদুল আমিন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর (রিসার্চ) ড. গোলজার-এ নবী, বিটিএফ-এর গবেষণা সেলের প্রধান মুফতি আব্দুল্লাহ মাসুম, সিএসএএ ও বিটিএফ-এর আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফুজ্জামান আমজাদ।
বিটিএফ-এর আহ্বায়ক কমিটির ট্রেজারার ও মার্কেন্টাইল ইসলামী লাইফের শরীআহ কাউন্সিলের সদস্য সচিব মো: সালাহউদ্দীনের সঞ্চালনায় বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানীর প্রায় শতাধিক ঊর্ধ্বতন নির্বাহী, উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যাংক বীমা সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।