শিরোনাম:

তাকাফুল ও গ্লোবালের বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব রিপোর্ট আগস্ট ০৮, ২০২১


 পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই বীমা কোম্পানীর বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানীগুলো হলো-তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স এবং গ্লোবাল ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গ্লোবাল ইনস্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ১০ আগস্ট বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানীর দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। তাকাফুল ইসলামী ইনস্যুরেন্সের বোর্ড সভা আগামী ১২ আগস্ট বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।