শিরোনাম:

তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স এর বিনিয়োগ কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক অক্টোবর ০৮, ২০২৪


২৪ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখে তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স লিমিটেড এর বিনিয়োগ কমিটির ৪র্থ সভা বাড়ী নং- ২৩/ক, রোড নং-০৭, ধানমন্ডি আ/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়। বিনিয়োগ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মিসেস তাহমিনা আফরোজ, জহিরুল ইসলাম, মিসেস শাহানাজ পারভিন ও মোঃ ইকবাল হোসেন সভায় উপস্থিত ছিলেন। তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম, সিএফও মোহাম্মদ মামুনুল ইসলাম ও কোম্পানী সেক্রেটারী মোঃ শাহীন মিয়া সভায় উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানীর বিনিয়োগ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।