শিরোনাম:
সংবাদ বিজ্ঞপ্তি: তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স লিমিটেড এর গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির ৪র্থ সভা ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হয়।
৪ ডিসেম্বর, ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান জনাব খোরশেদ আলম খান।
কমিটির সদস্য মিসেস তাহমিনা আফরোজ, জনাব আবুল হাশেম এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম, সিএফও মোহাম্মদ মামুনুল ইসলাম ও কোম্পানী সেক্রেটারী মোঃ শাহীন মিয়া সভায় উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানীর ক্লেইম সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।