শিরোনাম:

ড. নাহিদ হোসেনকে জেনিথ লাইফের শুভেচ্ছা 

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক এপ্রিল ২৮, ২০২৪


ড. নাহিদ হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় ২৮ এপ্রিল ২০২৪ রবিবার বাংলাদেশ সচিবালয়ে ফুলেল শুভেচ্ছা জানান জেনিথ ইসলামী লাইফ  ইনস্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসএম নুরুজ্জামান। এসময় পাশে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যাংকাস্যুরেন্স বিভাগের এসভিপি মোহাম্মদ শাহাদাৎ হোসেন।